বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

হবিগঞ্জে ১দিনে চিকিৎসক-নার্সসহ ১০ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৮৪ বার পঠিত

মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জে একদিনে চিকিৎসক-নার্সসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এই ১০ জনের রিপোর্ট আসে। আক্রান্তরাা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা জেলার ৫ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হল ১১ জন।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন-তাদের নমুনা পরীক্ষার জন্য গত ১৭.১৮ ও ১৯ এপ্রিল সিলেটে পাঠানো হয়েছিল। সোমবার রাত ১০টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ। এদের মধ্যে লাখাই উপজেলার তিনজন, বানিয়াচংয়ের তিনজন, বাহুবলের একজন, আজমিরীগঞ্জের দুইজন ও চুনারুঘাট উপজেলার একজন রয়েছেন। তারা সবাই নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
তবে তারা সবাই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আছেন। তারা কে কোথা থেকে এসেছেন তা যাচাই করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। আক্রান্ত ১০ জনের মাঝে আটজন পুরুষ এবং দুইজন নারী। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল হবিগঞ্জে ১ম করোনা রোগী সনাক্ত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com