বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

ভাইরাস ছড়ানোর জন্য চীনকে ফল ভোগ করতে হবে ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪৮৬ বার পঠিত

করোনা ভাইরাস যদি চীন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে থাকে তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটা শুরু হওয়ার আগেই চীন শেষ করতে পারতো কিন্তু তা হয়নি এবং এখন পুরো বিশ্ব এ ভাইরাসের কারণে ভুগছে। যদি এটি ভুল হয় তাহলে ঠিক আছে। ভুলতো ভুলই। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এমন করে অবশ্যই তাদের ফল ভোগ করতে হবে।
করোনা ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল উহানের ল্যাব থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এদিকে চীনঘেঁষা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধেরও ঘোষণা দিয়েছেন।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৩০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com