বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাটে করোনায় কঠোর অবস্থানে প্রশাসন ৯টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন ।। জেলার চুনারুঘাটে
করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুসারে বিকাল ৩টার মধ্যে ওষুধের ফার্মেসি ব্যতিত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। কিন্তু এই নির্দেশনা না মানায় ৯টি ব্যবসা প্রতিষ্টানকে ৫৮০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ।

একই দিন সামাজিক দূরত্ব বৃদ্ধিতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ৷ এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে অযথা ঘুরাঘুরি, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সত্যিজিত রায় দাশ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। প্রশাসনের এসব কাজে সেনাবাহিনীর আমাদের সহযোগিতা করে যাচ্ছে। এই ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com