রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

সাংবাদিক নির্যাতনকারী নাবিল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী নাবিল হায়দারকে গ্রেপ্তার করেছে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধরীরকে মোবাইল ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে মারধরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত দুইটায় সাংবাদিক সাগর চৌধুরী বোরহানউদ্দিন থানায় নাবিলসহ পাঁচজনের নামে মামলা করেন।

উল্লেখ্য, ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধরীর ওপর বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল। সে রাজমনি সিনেমা হলের সামনে সাংবাদিককে মারধর করে।

ঘটনা সম্পর্কে সাংবাদিক সাগর চৌধুরী জানায়, নাবিল ফোন করে বাসা থেকে রাজমনি সিনেমার কাছে নিয়ে মারধর শুরু করে। নাবিল তার মোবাইল দিয়ে লাইভ করে বলে আমি নাকি তার মোবাইল নিয়েছি। তার বাবা ক্ষমতাসীন দলের পোস্টে আছে বলে, তারা এলাকায় মানুষকে মানুষ মনে করে না। ইউনিয়নের জেলেদের ১ মণ করে চাল দেয়ার কথা, কিন্তু চাল দেয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি করে।

বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং চেয়ারম্যানকে বলি, কেন চাল কম দিচ্ছেন? এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির গাজি চেয়ারম্যানকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেন যে কারণে বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ভোলা) চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার আমাকে ডেকে নেয় দেখা করার জন্য। এরপর ভিপি নুরের হত্যার হুমকির ভিডিও দেখিয়ে বলে, আমি ভিপি নুরকে গুনিনা, আর তুমি তো কোথাকার সাংবাদিক। এ কথা বলতে বলতে আমাকে প্রচন্ড রকম মারধর করে। মোবাইল ছিনতাইকারী হিসেবে অপবাদ দেয়।

উল্লেখ্য, নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিছুদিন আগে সে ডাকসু ভিপি নুরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com