বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক বিচারক শাহিদুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও নিশাপট গ্রামের সুরুক খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরা। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষণাকালে আসামি বুলবুল খান আদালতে উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত বুলবুল খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com