মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শব্দ শ্রমিক কবি: রুনা আক্তার স্বপ্না

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫৭৯ বার পঠিত

কবিতাঃ শব্দ শ্রমিক
কবিঃ রুনা আক্তার স্বপ্না

আমি আঁধার রাতের এক শব্দ শ্রমিক,
বর্ণমালার খেলায় করি কবিতার চাষ,
দ্বন্ধ-দ্বৈরাথ শব্দে তুলি ছন্দের ঢেউ,
অবিশ্রান্ত রাতের প্রহরে অন্তরীক্ষের আর্ত আহাজারিতে কাটে বারোমাস।

নির্বাক অপ্রত্যাশিত যন্ত্রণারাশি সাজাই নানা ঢংগে
নান্দনিক শব্দের সঙ্গমে করি কবিতা সৃজন,
ঘুমহীন রাতের গ্লানিমাখা ব্যথায় দেই রং
হাজার কথায় অব্যক্ত ব্যথা করি বিসর্জন।

অভুক্ত স্মৃতির কঙ্কালসার ইচ্ছেগুলো হয় কবিতার খোরাক।
পাথরে অন্তরে গলে বরফ, বুকভরা অভিমানে ভিজে চোখ।

মেঘহীন নির্মল আকাশটা সমব্যথী হয়ে ছাড়ে উত্তপ্ততর দীর্ঘশ্বাস,
খিল আটকানো অবরুদ্ধ নিস্তব্ধতায় খুঁজে হারানো বিশ্বাস।

ব্যথাভরা বোবাকান্না হামাগুড়ি দেয় কবিতার খাতায়,
ব্যর্থ প্রেম, গুপ্ত প্রবঞ্চনা কষ্ট লাঘব করে ভিন্ন সাধনায়।

শোকে দুঃখে বিকলাঙ্গ জীবন মাতে সৃষ্টির উন্মাদনায়,
ভারাক্রান্ত নিশিতে যন্ত্রণার ঘোর লাগে ছন্দের বেদনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com