মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

দশ বছরে ২৬ হাজার ৭৮৩ স্কুল-কলেজ জাতীয়করণ হয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৫ বার পঠিত
সেবা ডেস্ক : সরকার গত ১০ বছরে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় (প্রাইমারি স্কুল), ২৫৭টি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) এবং ৩৩৩টি মহাবিদ্যালয়কে (কলেজ) জাতীয়করণ করেছে।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসস’কে বলেন, এছাড়াও সরকার গত দশ বছরে এক লাখ ৪২ হাজার প্রাইমারী স্কুল শিক্ষকের চাকুরি জাতীয়করণ এবং এক হাজার ৫শ’ নতুন বিদ্যালয় স্থাপন করেছে। একই সময়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১৯টি আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।ওই কর্মকর্তা আরও বলেন, সরকার এক লাখ ৬৫ হাজার ২২৫ জন সহকারি শিক্ষক ও চার হাজার ৪শ’ জন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে এবং প্রধান শিক্ষকদের চাকুরি দ্বিতীয় গ্রেডে উন্নীত ও সহকারি শিক্ষকদের বেতন দ্বিগুন করা হয়েছে।তিনি আরও জানান, সরকার চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৫৩ হাজার ৫৪ কোটি বরাদ্দ করেছে।তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ি, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৬০ শতাংশ নিয়োগ দিয়েছে নারী শিক্ষকদের।এতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা খাতে কর্মরত পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৮ জন শিক্ষকের মধ্যে তিন লাখ ১৪ হাজার ২৯৯ জন নারী শিক্ষক।এছাড়াও সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিস-কে মাস্টার্স ডিগ্রির সমমান করে ৩৫ লাখ মাদরাসা শিক্ষার্থীকে মূল ধারায় নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com