রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

প্রথমসেবা রিপোর্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে।
আর অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গ্রহণ করেছে বিশেষ বিশেষ পরিকল্পনা।
এই বর্ষকে আকর্ষণী করতে বাফুফের পরিকল্পনায় ছিল আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে বাংলাদেশে নিয়ে আসা। আর তাদের সেই পরিকল্পনা এবার সফল। ম্যারাডোনাকে প্রথমবারের মতো ঢাকায় নিয়ে আসা হচ্ছে বাফুফের উদ্যোগে। এই বিষয়ে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে যে, মুজিববর্ষে উপলক্ষে ম্যারাডোনা বাংলাদেশে আসবেন।
ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, ডিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসবেন, এটা চূড়ান্ত।
সময়সূচি চূড়ান্ত করা হবে পরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com