শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাহুবলে ঘুষ নেয়ার অপরাধে কাজল দেবকে ১ বছরের সাজা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

জুবায়ের আহমেদ বাহুবল হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে বয়স্ক ভাতাভোগীদের কাছ থেকে ১হাজার টাকা করে ঘুষ নেয়ার সময় বাহুবল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসবি,র হাতে আটক হয় কাজল দেব।
রবিবার ১ ডিসেম্বর বাহুবল সোনালী ব্যাংকে ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করে পুলিশ।
জানা যায়, বাহুবল উপজেলার ৪ নং সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার শিল্পী রাণী নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কিছু অসাধু ব্যক্তির সাথে হাত মিলিয়ে বয়স্ক ভাতাভোগীদেরকে কার্ড দেয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল কাজল দেব। রবিবার ১ ডিসেম্বর দুপুরে বাহুবল সোনালী ব্যাংকে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় বাহুবলে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের ডিএসবি নাজমুল হোসেন ও মলয়। বাহুবল সদর ইউনিয়নের ভাতাভোগীরা ভাতার টাকা উত্তোলন করে কাজল দেবকে ১ হাজার টাকা করে ঘুষ দেয়া শুরু করে, এমতাবস্থায় ডিএসবি পুলিশ কাজল দেব(৫০)কে হাতেনাতে আটক করে বাহুবল মডেল থানায় নিয়ে যায়। পরবর্তীতে কাজল দেবকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর কার্যালয়ে হাজির করা হলে তিনি কাজল দেবকে ভাতাভোগীদের কাছ থেকে ঘুষ নেয়ার অপরাধে অভিযুক্ত করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com