বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

ফেসবুক ব্যবহারে হঠাৎ সমস্যা হচ্ছে।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৭১ বার পঠিত

নিউজ ডেস্ক।। ফেসবুক ব্যবহারে আপনি কি সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে জেনে রাখুন এই সমস্যা শুধু আপনার একার নয়। সারাবিশ্বের অসংখ্য ফেসবুক ব্যবহারকারী একই সমস্যায় পড়েছেন। ফেসবুক স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে ফেসবুক ঢুকতে সমস্যা হচ্ছে বলে দেশের বিভিন্ন এলাকা থেকে জানিয়েছেন ব্যবহারকারী।

শারমিন রহমান নামে এক ব্যবহারকারী জানান, ফেসবুকে লগইন করা ছিলো, হঠাৎ করে মেসেঞ্জারে সমস্যা দেখা দেয়। রিলোড দিলে লগআউট হয়ে যায়।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা তাদের একই ধরণের সমস্যার কথা জানিয়েছেন।

ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, প্রযুক্তি বিশ্লেষকরা জানান, এটা কোন বড় সমস্যা না। তারা হয়তো তাদের ফিচার আপডেট করছে।

বাংলাদেশ সিভিলিয়ান ক্রিয়েটিভ আদিল হাসান বলেন, ফেসবুকে এ নতুন ফিচার আপডেটের জন্য এতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। অল্প সময়ের মধ্যেই এটি ঠিক হয়ে যাবে।

সূত্র:আমার দেশ অনলাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com