বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

এবার আইপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫৩২ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আসছে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২০ আসরের খেলা মাঠে গড়াবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই। খরচ কমানোর জন্যই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান করবে না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিধান্ত হয় উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ২০২০ সালের আইপিএল হবে। অতীতে পিট বুল, সলমন খান, ক্যাটরিনা কাইফ, কেটি পেরির মতো তারকারা আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়েছেন। আগামী বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না কোনও নামী দামি অভিনেতা-অভিনেত্রীকে।

প্রতিবছর আইপিলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হয় বোর্ডের। পুরোটাই অপচয় বলে মনে করছেন বোর্ড-কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘উদ্বোধনী অনুষ্ঠান অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। ক্রিকেট যারা পছন্দ করেন, তারা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আগ্রহী নন। আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে খরচ হয় প্রচুর।’’

এ কারণে মুম্বইয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সবার সম্মতিতে আগামী আইপিএল থেকে উদ্বোধনী অনুষ্ঠান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হায়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয়ের জন্য নির্ধারিত টাকা দেশের ক্রিকেটের উন্নতির জন্য ব্যবহারে সকলে সম্মতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com