শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

নতুন নায়িকা নিয়ে আসছেন নায়ক বাপ্পি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫৫৭ বার পঠিত

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত ছবি ‘ডনগিরি’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৮ অক্টোবর। আর এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা এমিয়া এমি। আরও আছেন আনিসুর রহমান মিলন। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা শাহ আলম মণ্ডল। এর গল্প ও চিত্রনাট্য করেছেন স্বনামধন্য চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী।

শাহ আলম মণ্ডল বলেন, ‘আগামী ১৮ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছি। এরই মধ্যে আমরা ছবি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করেছি। কিছুদিনের মধ্যে ছবির প্রচারণা শুরু করব। মৌলিক ঘরানার গল্পের এই ছবিতে দর্শক নতুন নায়িকাকে দেখতে পারবেন।’

‘ডনগিরি’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে।

ছবির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সংগীতায়োজনে ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাঁপা, রুপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম।
সৌজন্যেঃ আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com