সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাট থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল ৭ দিন পর সিলেট থেকে আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৪৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাট থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে অবশেষে সিলেট থেকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চুনারুঘাট থানার এস.আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট জেলার কানাইঘাট উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করে। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের প্রবাসী ওমর আলীর কন্যা মৌসুমী আক্তার (২০) ও মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের ইনাম উদ্দিনের পুত্র মাহবুবুর রহমান সবুজ (২৫)। মৌসুমী মিরপুর আলিফ সোবহান সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। সে স্ব-পরিবারে শিমুলতলাস্থ তার নানা বাড়িতে বসবাস করত। পুলিশ জানায়, গত ১৮ জুলাই মৌসুমী ও সবুজ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মামা সুরত আলী চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের সুত্র ধরে ঘটনার ৭ দিনের মধ্যেই তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে প্রেমিক জুটি জানায়, উভয়ই প্রাপ্ত বয়স্ক। ৪ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। কানাইঘাটে অবস্থান করার সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করে।

এস.আই হাবিবুর রহমান জানান, মৌসুমী নানার বাড়ি থেকে লেখাপড়া করে আসছিল। সে পালিয়ে যাবার পর তার মামার মামলার প্রেক্ষিতে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com