শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

১১ অক্টোবরের মধ্যে এরশাদের আসনে উপনির্বাচন ও আগস্টে সংরক্ষিত এমপি রুশেমার আসনে উপনির্বাচন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টি (জাপার) চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। গত রবিবার বিরোধীদলীয় নেতা এরশাদ মারা যাওয়ার দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে সংরক্ষিত নারী আসনের (সংসদীয় আসন ৩৩৪) রুশেমা বেগমের মৃত্যুতে আসন শূন্য করে গত বুধবারই গেজেট প্রকাশ করা হয়েছে। উপনির্বাচনের জন্য শূন্য ঘোষিত দুটি গেজেট দ্রুত কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।

সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া গত মঙ্গলবার এরশাদের আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন। গেজেটে উল্লেখ করা হয়েছে—জাতীয় সংসদের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই রবিবার মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

সংসদ সচিবালয় ইতিমধ্যে এইচ এম এরশাদের আসনটি শূন্য ঘোষণা করার পাশাপাশি ওয়েবসাইট থেকে তার নামটি সরিয়ে নিয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ঐ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্মসচিব ফরহাদ জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী আসন শূন্য ঘোষণার পরবর্তী ৪৫ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সে হিসেবে মধ্য অক্টোবরের মধ্যে এরশাদের শূন্য আসনে এবং আগস্টের মধ্যে রুশেমা বেগমের আসনে নির্বাচন করবে ইসি।
সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com