বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

শহরের শায়েস্তানগর-পইল রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর-পইল রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, এসিল্যান্ড মাসুদ রানা, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল বলেন, এক শ্রেণির আসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করছিল। ফলে সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের নির্দেশে শহর দখল মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শায়েস্তানগর তেমুনিয়া থেকে পইল রোডের দুই পাশে শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, এ অভিযান নিয়মিত ভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com