বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৪৬৯ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ ঘনিয়ে আসছে মেয়র পদে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। এর মাঝে বিএনপির একজন ছাড়া বাকি ৪ জনই আওয়ামী লীগ নেতা। গতকাল সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজান (নৌকা), জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ), জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী (চামচ) এবং বিএনপি নেতা এম. ইসলাম তরফদার তনুকে (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্ণিং কর্মকর্তা। এর আগে রোববার প্রার্থীতা প্রত্যাহার করেন পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই প্রার্থীরা বিভিন্ন এলাকায় মাইকিংযোগে প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৪৭ হাজার পৌর নাগরিক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com