শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

দ্বিতীয় মেয়াদে আবারো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫০১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। মঙ্গলবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। খবর বিবিসির।
এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি জরিপ সংস্থা উইদোদোর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল।
৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।
রাজধানী জাকার্তায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৩২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো এই ফলাফলকে চ্যালেঞ্জ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ২০১৪ সালে উইদোদোর কাছে হেরে যাওয়ার পর ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন প্রাবো সুবাইন্তো। তবে সেসময় তিনি আদালতে হেরে যান।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয় ১৭ এপ্রিল।
বেসরকারি ফলাফলে আগেই জয়ী ঘোষণা করা হয় উইদোদোকে।সেসময় ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিরোধীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল তারা।
সুত্রঃ সমকাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com