বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

খুলে দেয়া হলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৪৮৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: চরমপন্থী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলার আটদিন পর নামাজের জন্য খুলে দেয়া হলো নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের সেই আল-নূর মসজিদ। শনিবার নামাজের জন্য মসজিদটি খুলে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়, এ সময় মসজিদটির সামনে জড়ো হন অনেক নারী-পুরুষ।

মসজিদের ভেতর ঢোকার অনুমতি পাওয়া এক সাংবাদক বলেন, মসজিদের ভেতরে ঢুকে এখন আর সেই ভয়াবহ হত্যাযজ্ঞের কোনো চিহ্ন নেই। ভেতরে গেলে বোঝাই যাবে না যে, এখানে এক সপ্তাহ আগে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে।

দেয়ালের তাজা সাদা রং এখনো চকচক করছে। মেঝের পুরনো কার্পেটগুলো এক জায়গায় জড়িয়ে গুছিয়ে রাখা হয়েছে। তবে এখনও সেখানে নতুন কার্পেট দেওয়া হয়নি। এখনও মসজিদের কয়েকটি কক্ষ তালাবদ্ধ রয়েছে।

মসজিদের দেয়ালের গুলির ক্ষত জায়গাগুলো প্লাস্টার করে বন্ধ করে দেয়া হয়েছে। ভাঙা জানাগুলো পরিবর্তন করে নতুন জানালা লাগানো হয়েছে। জানালাগুলো একটি নতুন নকশায় রং করা হয়েছে। আর মসজিদের বাইরে নতুন গোলাপের চারা লাগানো হয়েছে।

মসজিদে ছিল শুনশান নীরবতা। সেখানে এসির শীতল বাতাস আর দূর থেকে ভেসে আসা ট্রাফিকের শব্দ ছাড়া যেন কিছুই ছিল না।

মসজিদের প্রধান কক্ষের ডান দিকের অংশে দেখা গেল দু’জন পুরুষকে নামাজ পড়তে। আর বা দিকের অংশে ছিলেন চারজন নারী।

গত সপ্তাহে শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট হামলা চালায়। এতে ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। এ হামলায় আহত হন আরো অর্ধশতাধিক মুসল্লি।
সুত্র: আলোকিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com