বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা

বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে ইউক্রেনের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৭৮৯ বার পঠিত

আর্জেন্টিনায় ডব্লিউটিও এমসি-১১-তে যোগদানকারী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ইউক্রেন বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে পারে। তিনি বলেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ফলে উভয় দেশের মধ্যে এ বাণিজ্য সুবিধা কাজে লাগানোর সুযোগ এসেছে। এ জন্য উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে চেম্বার অব কমার্স গঠন করা প্রয়োজন। উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সফর বিনিময় করলে বাণিজ্য বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী ১২ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স এ এমসি-১১ তে যোগদানরত ইউক্রেনের প্রথম ভাইস প্রাইম মিনিস্টার এন্ড মিনিস্টার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট স্তেফান কুবিভের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে।
তিনি বলেন, ইউক্রেনের বিনিয়োগকারীগণ বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন। জাহাজ নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানিসহ যে কোন খাতে ইউক্রেনের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।
ইউক্রেনের প্রথম ভাইস প্রাইম মিনিস্টার বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেন। উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে চেম্বার গঠন ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ^াস দেন। এজন্য তিনি উভয় দেশের মধ্যে এক্সপার্ট গ্রুপ গঠনের প্রস্তাব দেন।
সফররত বাণিজ্য সচিব শুভাশীষ বসু, জেনেভা বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com