সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

কেবিনে ওবায়দুল কাদের, দেয়া হচ্ছে নরম খাবার,তাঁর শারীরিক অবস্থা ভাল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৪৬১ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ বুধবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভাল। সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

তিনি জানান, আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিত্সকরা। এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি জনাব কাদেরের চিকিত্সার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com