বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫১৪ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগে দায়িত্ব পালন করছি। এখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম। এজন্য প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলে ও প্রধানমন্ত্রীর দফতরে একই সঙ্গে দায়িত্ব পালন করা অনেক বড় চ্যালেঞ্জ। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।’

প্রসঙ্গত, বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের গত সম্মেলনে দলের উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com