স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা পরিষদ অডিটরিয়াম এ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শামছু মিয়া চৌধুরী পেয়েছেন ৮৭ ভোট। কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ সিরাজ উদ্দিন খান ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহজাহান মিয়া পেয়েছেন ৭০ ভোট।
সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন ব্রিজেন্দ্র পাল চৌধুরী। তিনি পেয়েছেন ১৬২ ভোট। সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন আবুল হোসেন চৌধুরী ১৩৩ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ আকরামুল ইসলাম (বাস) ৬৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু মঈন চৌধুরী সোহেল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৮১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে নির্বাচিত হয়েছেন ফজলুল হক কাজল। তিনি পেয়েছেন ১১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে স্বপন গোপ তরফদার ১০০ ভোট পেয়ে নির্বাচিক হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আক্তার মিয়া ৯০ ও মোঃ আব্দুর রকিব ৪২ ভোট পেয়েছেন। সদস্য হবিগঞ্জ-লাখাই লাইন-১ পদে মোঃ জাহির মিয়া ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য-২ আক্তার চৌধুরী ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য-৩ পদে আলমগীর ১০ ও মোঃ আক্তার হোসেন ১০ ভোট পেয়েছেন। ওই পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারী দেওয়া হয়। লটারীতে আক্তার হোসেন নির্বাচিত হন। সদস্য হবিগঞ্জ-লাখাই লাইন প্রতিদ্বন্দ্বি মোঃ আরজু মিয়া বাচ্চু ৬ ও মোঃ রইছ আলী প্রতিক নিয়ে ৫ ভোট পেয়েছেন। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আবুল কালাম চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামাল উদ্দিন আহমেদ ও মোঃ জামাল মিয়া। নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এছাড়াও নির্বাচন পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply