হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রাম থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুজন মিয়ার নানার বাড়ি আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Leave a Reply