বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদির চৌধুরীকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানের ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী জ্বালাময়ী বক্তব্য দেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। তার ওই বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার মোক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com