রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের নামে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও নিপীড়নের অভিযোগে কলেজ শিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নবীগঞ্জ পোস্ট অফিসের ই-তথ্য সেবা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। গ্রেপ্তারের পর সোমবার তাকে দুই কলেজের শিক্ষকতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীদের প্রশিক্ষণের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন নির্মল কান্তি দেব পলাশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত রোববার রাতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর গত সোমবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার এনায়েত খান মহিলা কলেজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই কলেজে পৌরনীতি ও সুশাসন বিষয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট ২০২৬ থেকে নির্মল কান্তি দেব পলাশকে কলেজের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, নবীগঞ্জ নয়মৌজা কলেজ থেকেও তাকে সাময়িকভাবে বরখাস্ত ও কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক নির্মল কান্তি দেব পলাশের বিরুদ্ধে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে থানায় ফৌজদারি মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবারের স্টাফ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে ই-তথ্য সেবা কেন্দ্রে আসা ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটানো হতো। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।

এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও নবীগঞ্জ নয়মৌজা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার দাশ বলেন, ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় এবং মামলা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, কলেজশিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com