সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে সবুজ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালুভর্তি একটি ইজিবাইক (টমটম) আটক করা হয়েছে।

গত রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযান সূত্রে জানা যায়, বটতলা এলাকা থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সময় সবুজ মিয়াকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এদিকে, একই দিনে বদরগাজী-হলহলিয়া-দেউন্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ইজিবাইক (টমটম) আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com