সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় নদীর দুই পাড়ের বাড়িঘর, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে নদীর পাড় ভেঙে বন্যার আশঙ্কাও করছেন তাঁরা।

এ ঘটনায় এলাকার শতাধিক বাসিন্দার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। অভিযোগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। স্থানীয় বাসিন্দারা এতে বাঁধা দিলেও প্রশাসনের নাম ভাঙিয়ে দিন-রাত বালু উত্তোলন চালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিনের বিকট শব্দে আশপাশের পরিবেশ ও জনজীবন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বাড়িঘর, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীর পানি বৃদ্ধি পেলে যেকোনো সময় নদীর পাড় ভেঙে বন্যা দেখা দিতে পারে। এতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com