রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন কে আটক করেছে পুলিশ।

গত সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ চত্বর থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অন্য দুজন হলেন—হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মির্জা সুমন ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্রছাত্রী’র ব্যানারে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিকেল থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের কোর্ট মসজিদ চত্বরে জড়ো হতে শুরু করেন।

একপর্যায়ে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসান, মির্জা সুমন ও রাকিবকে আটক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনজনকে আটক করা হয়েছে।

তবে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com