মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ওয়াগন থেকে তেল লুটপাট করতে শত শত স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান। তেল সংগ্রহকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এদিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে তেলের ওয়াগনসহ ছয়টি বগি লাইন চ্যুত হয়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তারা। এরপর ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে অনেককেই। কে আগে তেল নেবেন তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com