সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের অভিযান ২২টি মোটরসাইকেল আটক ৩১ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সড়ক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে হবিগঞ্জ শহরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে শহরের সার্কিট হাউজ ও বেবিস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাগজপত্রবিহীন, লাইসেন্সবিহীন এবং হেলমেট ছাড়া চলাচলকারী মোট ২২টি মোটরসাইকেল আটক করা হয়। একই সঙ্গে ৩১ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সড়ক নিরাপত্তা বজায় রাখতে এবং শহরের শৃংখলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে। সেনাবাহিনীর সদস্যরা জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক মোটরসাইকেলগুলোর মালিকদের প্রমাণপত্র যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com