বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে রাতের আধাঁরে সড়কের ১৪টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের আমতলী লোহার ব্রিজ অংশের ১৪ টি সরকারি গাছ রাতের আধাঁরে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাতের বেলা স্থানীয় একদল প্রভাবশালী রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়ে যায়। গাছ চুরির ৪৮ ঘন্টার পেরিয়ে গেলেও সড়ক ও জনপথ বিভাগকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে সওজ এর শায়েস্তাগঞ্জ সড়ক শাখার উপ-পরিচালক মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি, কালই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তবে সড়কের ছায়াদানকারী ১৪ টি বৃক্ষ কেটে নেয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ কেটে নেয়ার যে রীতি চালু হয়েছে এতে করে বাকী গাছগুলোর ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com