মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে একদল দূর্বৃত্ত কৃষক সেলিম আহমদের একটি সাজানো সবজি বাগান নির্বিচারে কর্তন করে নষ্ট করে দিয়েছে। জমিতে ফলানো লাউ, শসা, তরমুজসহ বিভিন্ন ফসলের গাছ গুলো নির্বিচারে কর্তন করা হয়েছে। এতে কৃষকের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। এমতাবস্থায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন কৃষক সেলিম। ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে। ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম আহমদ জানান, এ ঘটনায় তিনিসহ হাজী মোস্তফা মিয়া পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেনাবাহিনী ক্যাম্প নবীগঞ্জ-বানিয়াচং বরাবরে। এতে উল্লেখ করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন কর্তৃক সেলিম আহমদ ও তার আত্মীয় স্বজনসহ গ্রামের পূর্ব পাড়ার ৩০টি পরিবারকে গত ২২ ডিসেম্বর রাতে মাতব্বর এনামুল মিয়ার বাড়ীতে একটি মিটিং করে সমাজচ্যুত করে রেখেছেন ২টি গ্রুপের প্রভাবশালী মাতব্বরগন। এ ঘটনায় হতবাক ও নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সেলিম আহমদ আরো জানান, তাদের ৩০টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার কারনে গ্রামের রাস্তাঘাটে তারা চলাচল করতে পারছেন না এবং তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে ও যাতায়াতে বিঘ্নতার সৃস্টি হচ্ছে। এমনকি তাদের গবাদি পশুটা পর্যন্ত গ্রামের মাঠে অথবা রাস্তায় যেতে পারে না? এতে তাদেরকে এক ঘরে করে রাখায় এবং সবজি বাগান নির্বিচারে কর্তন করায় সেলিম আহমদ ও বিশিষ্ট মুরুব্বি হাজী মোস্তফা মিয়া সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com