মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

অপুর পর বুবলীকে নিয়ে শাকিব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২২ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছর পর আবার চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন শবনম বুবলী। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

নতুন ছবিটি নিয়ে মালেক আফসারী বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহে আমরা ছবির শ্যুটিং শুরু করার চিন্তা করেছিলাম। তবে নিজের সন্তুষ্টির কারণে শ্যুটিং পেছাতে হয়েছে। সবকিছু রেডি থাকলেও চিত্রনাট্য নিয়ে আরও একটু কাজ করতে চাই। যে কারণে ছবির শ্যুটিং পিছিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে আমাদের শ্যুটিং শুরু করার ইচ্ছা রয়েছে।’

শাকিব খানের প্রযোজনা নিয়ে আফসারী বলেন, ‘এর আগে শাকিব খান হিরো দ্য সুপারস্টার ছবিটি প্রযোজনা করেছেন। ছবিতে তখন তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস।

কিছুটা বিরতি নিয়ে হলেও শাকিব আবার চলচ্চিত্র প্রযোজনা করছেন, এটা আমাদের জন্য আশার আলো। কারণ, এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন, তারা কেউ সিনেমা বোঝে না। অতিথি পাখির মতো কিছু টাকা নিয়ে এসে দু-একজনকে নায়িকা বানিয়ে চলে যান। শাকিব খান চলচ্চিত্রের মানুষ, তার মতো শিল্পী যদি ছবির প্রযোজক হন, তাহলে আমাদের চলচ্চিত্র আরও একধাপ এগিয়ে যাবে।’

ছবির গল্প নিয়ে মালেক আফসারী বলেন, ‘এখন অনেকেই অভিযোগ করেন, ছবির গল্প শেষ হয় না। আমি ছবির গল্পটা পর্দায় শেষ করতে চাই। পাশাপাশি আমি একটি চলচ্চিত্রই নির্মাণ করতে চাই, নাটক নয়। এখন যারা সিনেমা নির্মাণ করছেন, তাদের বেশির ভাগই সিনেমা হয় না। আমার মনে হয়, নাটক নির্মাণ করে কিছু নির্মাতা দু-একটা ফাইট আর গান জুড়ে দিয়ে সিনেমা নাম দিয়ে চালিয়ে দেন। তারা আমাদের দর্শক নষ্ট করছেন। আমার এই ছবিটি দেখলে তা অনেকেই বুঝতে পারবেন।’

শাকিব খান এরই মধ্যে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকার কারণে দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছেন নায়িকা শবনম বুবলীর সঙ্গে।

সুত্রঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com