মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুণই গ্রামে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, গুণই গ্রামের সাবেক ইউপি সদস্য কালা মিয়া নুরুল ইসলামের সাথে বর্তমান ইউপি সদস্য জমির আলীর মাঝে মদনমুরতের একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল উভয়পক্ষ জলমহালের বাঁধ কেটে মাছ ধরতে যায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে খাগাউড়া ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম, মেম্বার জমির আলী, মেম্বার কালা মিয়া, লিলু মিয়া, আলাল মিয়া, রাসেল মিয়া, আশিকুর রহমান, রুহুল আমিন, সাদিকুর রহমান, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সুবিন্দ্র সূত্রধর, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, শচীন্দ্র সূত্রধর, তরিকত উল্লা, রুবেল মিয়া, বজলু মিয়া, সাইফুল ইসলাম, শাওন, ইব্রাহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল আওয়ালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com