বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

চুনারুঘাটে আকলিমা হত্যার দায় স্বীকার করে আদালতে ঘাতক সুজনের জবানবন্দি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গুচ্ছ গ্রামে আকলিমা আক্তার (৩৫) নামের ৭ সন্তানের জননী নারী খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সাবেক স্বামী সুজন মিয়া। এ ঘটনায় নিহত আকলিমার ভাই মোঃ রফিক মিয়া বাদি হয়ে সুজনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল রবিবার বিকালে সুজনকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালতের বিচারক মোঃ আব্দুল আলীমের আদালতে প্রেরণ করা হলে সে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। পুলিশ জানায়, ৭ সন্তান রেখে অন্যত্র বিয়ে করায় ক্ষোভে আকলিমাকে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় তার কোনো আফসোস নাই বলে সে দোষ স্বীকার করে। গত ২৬ আগস্ট শনিবার সন্ধ্যায় রাস্তায় আকলিমা ও সুজনের দেখা হলে তুচ্ছ ঘটনা নিয়ে সুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিলেট ওসমানি মেডিকেলে নেয়ার পথে রাস্তায় আকলিমা মারা যায়। এদিকে স্বামীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। তার ৭ মাসের শিশুসহ ৭টি সন্তান অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাদের মা নেই পৃথিবীতে, বাবাও জেলে। তাদের দায় দায়িত্ব কে নেবে ? এলাকাবাসী জানিয়েছেন, তারা অভাব অনটনের মধ্যে সংসার চলতো। তাছাড়া সুজনও ছিল মাদকাসক্ত। নেশাগ্রস্থ অবস্থায় আকলিমাকে মারধোর করে আকলিমা অতিষ্ঠ হয়ে সুজনকে তালাক দেয়। আর এতেই সে ক্ষোভ সৃষ্টি করে। গতকাল রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, একমাত্র আসামি দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com