মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

সালিশ বৈঠকে গৃহবধূকে ৮২ বেত্রাঘাত, ৮০টি পাথর নিক্ষেপ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :চুনারঘাট বড়ঝুস গ্রামের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে শালিস বৈঠকে এক গৃহবধূকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন– উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মোঃ নুরল ইসলাম (৩৫), বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লা (৫০) ও মো. তৈয়ব আলী (৬৮)।চুনারঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চুনারঘাটের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বিরদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল রাতে ঔ গ্রামের একটি বাড়ির উঠানে ঔ নারীকে বেত্রাঘাত করা হয়।পরে ওই নারী চুনারঘাট থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে।মামলায় ওই নারী অভিযোগ করেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের নাটক তৈরি করে শাস্তি হিসেবে তাকে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়েছে।’ ওসি মোঃ রাশেদুল হক জানান, ঔ নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। তবে পাথর নিক্ষেপ করা হয়েছে কিনা কিংবা মোট কয়টি বেত্রাঘাত করা হয়েছে; তা জানা যায়নি। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com