বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-নানা আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচংয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বানিয়াচং বড়বাজারস্থ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদে মাঠে দিবসটি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন ।
পরে কুচকাওয়াজ ও দিবসের তাৎপর্যের সাথে সামঞ্জস্যপুর্ণ ডিসপ্রে প্রদর্শন করে পুলিশ,আনসার-ভিডিপি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,স্কাউট,রোবার স্কাউট,গার্লস গাইড কাব দল।

দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী , সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com