রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৯৭ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধিঃ– চুনারুঘাট উপজেলার পুরান বাজারের এক কাঁচা মাল ব্যবসায়ীকে তার দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি চক্র। জানা যায়, রবিবার রাত আটটার দিকে পুরান বাজারের কাঁচা মাল ব্যবসায়ী আজমান মিয়ার দোকানে ইয়াবা ট্যাবলেট রাখে ওই চক্র। এসময় শায়েস্তাগঞ্জ ব্যাব-৯ এর একদল সদস্য আজমানের দোকানে অভিযান চালাতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধ করে। তখন
সিভিল পোশাকের র‌্যাব পরিচয়ধানকারী দুইজন লোকসহ র‌্যাবের সোর্স পারভেজ মিয়া ও তৌফিক মিয়া শায়েস্তাগঞ্জ পুরান বাজারের কাঁচা মাল ব্যাবসায়ী আজমান মিয়ার দোকানে মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট আছে বলে দোকানে তল্লাশী শুরু করে। এসময় ব্যবসায়ী আজমান চ্যালেঞ্জ করলে আশপাশের দোকানদারসহ লোকজন এগিয়ে এসে র‌্যাবের সোর্স পারভেজ মিয়া ও তৌফিক মিয়াকে আটক করে। তখন সোর্স পারভেজের হাতে একটি কালো পলিথিনের পুতলা ছিল। জনতা আটককৃত সোর্সদের জিজ্ঞাসা করলে তারা জানায় চুনারুঘাট উপজেলার রজব আলী ও মোঃ ফরিদ মিয়াসহ কয়েকজন লোক ব্যবসায়ী আজমানকে ফাঁসাতে তার দোকানে ইয়াবা ট্যাবলেট রাখার জন্য আমাদেরকে বলে। তাদের পরামর্শে আমরা এ কাজ করেছি।
উল্লেখ্য, যে ষড়যন্ত্রকারী রজব আলীর সাথে ব্যবসায়ী আজমান মিয়ার বিভিন্ন বিষয়ে মামলা মোকদ্দমা চলছে। এ ব্যাপারে সোমবার উপজেলার শিমুলতলা গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ আজমান মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com