মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

সাকিবের বিকল্প তাইজুল!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৮ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডে সাকিবের বিকল্প কে হবেন? ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন কাল (আজ) জানিয়ে দিবেন কে যাচ্ছেন সাকিবের বিকল্প হিসেবে। তিনি বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। নিউজিল্যান্ডে প্রধান কোচ আছেন, অধিনায়ক মাশরাফিও সেখানে। তারা হয়তো একটা মতামত জানাবেন। সেটিও আমাদের জানতে হবে। আমি আশা করছি কালই জানিয়ে দিতে পারবো যে সাকিবের পরিবর্তে আসলে দলে কাকে নেয়া হচ্ছে।’
ওয়ানডে দলে সাকিবের বিকল্প নাও লাগতে পারে। কারণ টেস্ট দলের সদস্য মুমিনুল হক সেখানে আছেন যদি একজন ব্যাটসম্যান প্রয়োজন হয় তাহলে তাকে নেয়া যেতে পারে। আর স্পিন বোলিংয়ের অভাব পূরণের জন্য হয়তো তাইজুলকে নেয়া হতে পারে।
তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে তাইজুলের স্পিন ওয়ানডেতে কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে টেস্ট দলের কথা ভেবে হয়তো তাইজুলকে পাঠানো হতে পারে। গেল বছরে দেশের হয়ে ৭ টেস্টে তার শিকার ছিল ৪৩ উইকেট। যদিও তাইজুলকে উপমহাদেশের  বাইরে টেস্ট বা ওয়ানডে দলে রাখা হয় না। কারণ হিসেবে বলা হয় তাইজুলের স্পিন নাকি সেখানে কার্যকর নয়। অথচ ওয়ানডে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে গড়েছেন বিরল ইতিহাস। অন্যদিকে ২৩ টেস্টের মধ্যে ৬টি খেলেছেন দেশের বাইরে। যেখানে ওয়েস্ট ইন্ডিজে ৩টি ও দক্ষিণ আফ্রিকাতে ১টি টেস্ট ম্যাচ খেলেছেন। বাকি দুটি ভারত ও শ্রীলঙ্কাতে। তার ৯৭ উইকেটের মধ্যে ১৬টিই এসেছে দেশের বাইরে। তার দলে আসার বিষয়ে আকরাম খান অবশ্য কিছুই বলতে চাননি। তিনি বলেন, এখনো ঠিক হয়নি। নিউজিল্যান্ডে টিম ম্যানেজমেন্টের মতামত নিয়েই জানাবো। তারা তাইজুলকে চাইলে বিবেচনা করতেই হবে। ২৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩০.৬৫। বল হাতে ইনিংসে সেরা নৈপুন্য ৮/৩৯। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪তে ঢাকা টেস্টে এমন নৈপুন্য দেখাল তাইজুল। ক্যারিয়ারে মাত্রই চারটি ওয়ানডে খেলেছেন এ বাহতি স্পিনার। এদিকে সাকিবের বিকল্প হিসেবে তাইজুলের পাশাপাশি ইমরুল কায়েসের নামও আলোচনায় আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com