বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার-
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন কোর্ট-এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ খেলায় বিজয়ী হয় পুলিশ লাইন্স-২ (জেলা পুলিশ স্পেশাল টীম) ও রানার্সআপ হয় পুলিশ লাইন্স-১ দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাস সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, মাধবপুর সার্কেল অফিসার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেল অফিসার আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com