সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

ফিট থাকলে আথলেতিকের মাঠে খেলবেন মেসি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪০ বার পঠিত

অনলাইন ডেস্ক:দলের অনুশীলনে অনুপস্থিত থাকায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা তারকা লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন, ফিট থাকলে ম্যাচটিতে খেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগার ম্যাচটিতে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় আথলেতিকের মাঠে খেলতে নামবে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

গত শনিবার স্পেনের শীর্ষ লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের সঙ্গে ট্যাকলে ডান উরুতে আঘাত পান ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

চোটের কারণে কাম্প নউয়ে গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে শুরুর একাদশে খেলা হয়নি মেসির। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। শুক্রবার দলের অনুশীলনে অনুপস্থিত থাকায় আথলেতিকের বিপক্ষেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ম্যাচটির আগের দিন মেসি প্রসঙ্গে ভালভেরদে বলেন, “সবসময়কার মতোই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে আমরা ওই দিন ঝুঁকি নিতে চাইনি। রোববারের ব্যাপারটি নিয়েও আমরা একই পরিস্থিতিতে আছি।”

“সে সুস্থ আছে। তবে সে যদি অন্য সময়ের মতো শতভাগ ফিট থাকে তাহলে খেলবে। ফিট থাকলে খেলবে, না থাকলে খেলবে না।”

আথলেতিকোর মাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকেও পাচ্ছে না বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ এই খেলোয়াড়। তবে সুসংবাদ হলো, দীর্ঘ দিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার সামুয়েল উমতিতি।

এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ। তৃতীয়স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com