মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

হবিগঞ্জ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ছবিকে ভালবাসি, ছবির মাধ্যমে বিশ্ব দেখি, এ শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৪টি ছবি। উদ্বোধনের পর থেকে প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশাও করেন তারা। প্রদর্শনীটি চলবে আগামী ৯ ফেব্র“য়ারী রাত ৯টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ এর সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে ও ডাঃ এস এস আল-আমিন সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এছাড়াও এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, কবি ও সাহিত্যক তাহমিনা বেগম গিনি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ রওশনারা, জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল হক শাকিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com