বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

আজমিরীগঞ্জের বদলপুরে ৪৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করায় সময় ৪৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বদলপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়। অভিযানে (২য় পৃষ্ঠায়)

নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান খান। তিনি বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করার সময় অভিযান চালানো হয়। এসময় অভিযানের টেরপেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ারকে নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে স্থানীয়ভাবে তদন্ত করার জন্য চেয়ারম্যান বদলপুর কে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com