বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

ভারতের ত্রিপুরা রাজ্যে চোর সন্দেহে পিটিয়ে চুনারুঘাটের ৩ ব্যক্তি হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ৩ জন বাংলাদেশি নাগরিক ২/৩ দিন আগে মৌলভী বাজার সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে সংগোপনে ভারতে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। উক্ত স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪/৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত। বিজিবি আরো জানায়, তারা সম্ভাব্য গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কা করে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য বিজিবির প্রচেষ্টা চলছে। বিজিবি এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com