মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

আজমিরীগঞ্জে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ১০২ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মোঃ রিশাদ মিয়া (৩৫) নামক এক বিক্রেতাকে আটক করেছে পুুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড় টায় চরবাজারের মুন সিনেমাহল সংলগ্ন পাহাড়পুরগামী রোডে এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার আজিমনগর গ্রামের মোঃ আরজ আলীর পুত্র। স্থানীয় ও পুুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিক নির্দেশনায় একদল পুলিশ গতকাল মঙ্গলবার পৌর এলাকার বিভিন্ন আস্তানায় মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নামে। পুলিশের অস্তিত্ব টের পেয়ে অনেকেই আস্তানা ছেড়ে দৌঁড়ে পালিয়ে যায়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চরবাজারের মুন সিনেমাহল সংলগ্ন পাহাড়পুরগামী রোড থেকে আজিমনগর গ্রামের বাসিন্দা মোঃ আরজ আলীর পুত্র রিশাদ মিয়া (৩৫) কে আটক করে। এ সময় তার নিকটে থাকা ১০২ পিস নিষিদ্ধ নেশার টেবলেট ইয়াবা ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার লোকজন জানায়, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে লঞ্চঘাট, মুন সিনেমাহল এলাকা ও পাহাড়পুরগামী রোডে নেশার ট্যাবলেট ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। তার সহযোগীরা গাঁ ঢাকা দিয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,” মাদক বিক্রেতা, মাদকসেবী, এবং মাদকের সাথে জড়িতদের প্রতিরোধে পুলিশ সব সময় সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com