সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

বসুন্ধরা এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার; রাজধানীর গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষকেও সায়েম সোবহান যাতে দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামে তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনার পর সায়েম সোবহান ও ওই তরুণীর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com