বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

খাদ্যে ভেজালও এক ধরনের দুর্নীতি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮২ বার পঠিত
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন ধ্বংসের অধিকার কারও নেই। খাদ্যে ভেজাল দেওয়াও এক ধরনের দুর্নীতি, এটা বন্ধ করতেই হবে। তাই খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে।’

রবিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের চাহিদা কখনও শেষ হয় না। এর চাহিদা থাকবেই। আমরা চাহিদা অনুযায়ী খাদ্য যোগান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা দেশীয় মাছ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছি। তাই আজ মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। শুধু মাছ নয় ডিম, দুধ, মাংস এসব আমিষ জাতীয় খাদ্য উৎপাদনেও বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা পুষ্টিকর খাদ্যের ওপর বিশেষ নজর রাখছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে সেগুলো যেন সঠিকভাবে মজুত করা যায় সে লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের সক্ষমতা রয়েছে। আমাদের লক্ষ্য ২৭ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়া।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com