মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবে মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিশ্বজিৎ আচার্য্য। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব), কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জাহির, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন অনীল দাস, আসাদুজ্জামান খান, এমএ রাজ্জাক নকিব, মোঃ হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন খান, মহিউদ্দিন মাহিনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদেরকে জ্যৈষ্ঠতা ও শিক্ষাগতযোগ্যতার ভিত্তিতে পদবি পরিবর্তন ও পদোন্নতি সহ ১০ম স্কেলে উন্নীত করতে হবে। পরে মোঃ আরজু মিয়া সভাপতি, অনীল দাস সাধারণ সম্পাদক ও এমএ নকিবকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ২৮সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com