বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিবো : ইমরুল কায়েস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৫২১ বার পঠিত

স্পোর্ট ডেস্ক: আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আর এই সফরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস।

অথচ নিউজিল্যান্ডের মাটিতে ইমরুলের পারফরম্যান্স বেশ ভালো। কিন্তু এরপরেও জাতীয় দলে জায়গা হলো না তার। আর দলে জায়গা না পেয়ে নিজের হতাশার কথা জানালেন ইমরুল। বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবে বলেই জানালেন ইমরুল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরুল বলেন, ‘আমরা যারা একসাথে খেলি তাদের সবার সাথেই আমার কথা হয়েছে। আমার সাথে এটি ঠিক হয়নি বলেই জানিয়েছে তারা। যেদিন দেখবো বাংলাদেশ দলে খেলার আর কোনো আশা নেই। সেদিন ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবো।’

দলে জায়গা না পাওয়ার কারণ নিজেও জানেন না ইমরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে জায়গা না পাওয়া নির্বাচকদের ব্যাপার, যারা ম্যানেজমেন্টে আছেন এটা তাদের ব্যাপার। আমি কেন (দলে) নেই সেটা জানি না। আমাকে অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করেছে কিন্তু আমি কিছুই বলতে পারেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com