সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাট ভারত সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় চা পাতা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৮৬ বার পঠিত

আজিজুল হক নাসীর চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা সোনাচুং বাজারস্থ খোয়াই নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬লাখ টাকার ভারতীয় চাপাতা উদ্ধার করেছে বিজিবি। ১৪ জুন ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাচং বাজারস্থ খোয়াই নদী এলাকায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী পিবিজিএম, পিবিজিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চা-পাতা গুলো আটক করেন। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী পিবিজিএম, পিবিজিএমএস জানান, উপজেলার রেমা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৫৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বসন্তপুর কলাবাগান এর পূর্বদিকে সোনাচং নামক স্থানে খোয়াই নদী দিয়ে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভাসমান অবস্থায় ১৩৫ বস্তায় থাকা ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয় যার বাজার মুল্য অনুমান ১৬লাখ বিশ হাজার টাকা হবে। তিনি আরও বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে । বিষয়টি আইনগত প্রক্রিয়া দিন, মালামাল গুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com